বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, আবারও হাসপাতালে

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৪

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, আবারও হাসপাতালে

শারীরিক অসুস্থ বোধ করায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


রবিবার (৭ জুলাই) রাত ৩টা ৪৭ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরে ভোর ৪টা ১২মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, অসুস্থতা বোধ করায় ম্যাডামকে জরুরি ভিত্তিতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় খালেদা জিয়াকে। রাতে মেডিকেল বোর্ড বৈঠক করে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। সেদিন বিকেলেই এই যন্ত্র সফলভাবে স্থাপন করা হয়। তখন ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই বাসায় ফেরেন।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট