২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই’র বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার (১১৪৬/০৫) যুক্তি তর্ক শুনানীর তারিখ পেছানো হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখে মহানগর হাকিম-১ মাহবুবুর রহমান এ তারিখ ধার্য্য করেন। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো ছুটিতে থাকায় বৃহস্পতিবার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতের মামলার শুনানী অনুষ্ঠিত হয়। এ আদালতে মামলার নথি না আসায় বিচারক শুনানী পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। রাগীব আলীর মালিকানাধীন মালনীছড়া চা বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদ হোসেন চৌধুরী এবং আব্দুল মুনিম। এ সময় আদালতের কাঠগড়ায় রাগীব আলী ও তার ছেলে উপস্থিত ছিলেন।
এ মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একজন সাক্ষী মারা গেছেন। বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D