২২ অক্টোবর সা‌রা‌ দেশে বন্ধ থাকবে জুয়েলারি প্রতিষ্ঠান

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

২২ অক্টোবর সা‌রা‌ দেশে বন্ধ থাকবে জুয়েলারি প্রতিষ্ঠান

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাক‌বে।

শ‌নিবার (১৪ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অ‌তী‌তের ধারাবা‌হিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন ২২ অক্টোবর রোববার সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ থাক‌বে।

আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট