৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্বব্যাপী নদী দিবস পালিত হয়ে আসছে।
এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
বিশ্ব নদী দিবস উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর ও সংস্থার উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া, জাতীয় নদী কমিশনের উদ্যোগে রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ এক শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিভিন্ন জেলায় এবং ‘রিভারাইন পিপল’ রংপুর ও পাবনায় নানা কর্মসূচি গ্রহণ করেছে।
প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববারকে বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে।
২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এরপর থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। ২০১০ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে বেসরকারি সংস্থা ‘রিভারাইন পিপল’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D