২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজপথে আসছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়াই করব। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে কবি আব্দুল হাই শিকদারের লিখা ‘জোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী জেলে রয়েছেন। এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের লড়াই করতে হয়। তারপরও বিএনপির একজন নেতা-কর্মীকেও দল থেকে বিচ্যুত করতে পারেনি। এটাই বেগম খালেদা জিয়ার সফলতা।
তিনি আরো বলেন, আমরা রাজপথে আসছি। কথা দিচ্ছি- জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়াই করব। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে।
তিনি বলেন, আমরা বর্তমানে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, নগর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠা ডা. জাফরুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D