২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
আধুনিক সমাজকল্যাণ সংস্থার অভিষেক
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সামাজিক সংগঠন ছাড়া সমাজ উন্নয়ন সম্ভব নয়। দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে বিপুল সংখ্যক যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। সামাজিক সংগঠনগুলো আমাদের যুব সমাজকে বিভিন্ন অবক্ষয় থেকে ফিরিয়ে সুপথে নিয়ে আসে। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে। গণতন্ত্র রক্ষা না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। তিনি গত শুক্রবার দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে আধুনিক সমাজকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান ও সংস্থার সাধারণ সম্পাদক রমজান আলীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. আব্দুল হাফিজের সভাপতিত্বে এবং সুমন আহমদ ও আলী হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মইনুল ইসলাম, বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হোসেন রুহেল, বিএনপি নেতা মকবুল হোসেন মামুন, বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম বাবুল, ইউপি সদস্য জমির আলী, সাবেক ছাত্রনেতা সিতার আলী, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, ৯নং ওয়ার্ডের মেম্বার ফারুক আহমদ, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গফ্ফার ফারুক, পুষ্পাঙ্গন সমাজকল্যাণ সংস্থার সভাপতি এম এ হক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সুরুজ আলী, শায়েস্তা মিয়া, সুনাফর খান, আবুল কালাম, সুহেল ইবনে রাজা, আতাউর রহমান, আব্দুর রব, ডা. গিয়াস আহমদ, বাবুল আহমদ, আলী হোসেন, দিলওয়ার আহমদ, কয়েছ আহমদ, কবির আহমদ, ইমরান কবির, প্রমুখ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D