২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে বিএনপিকে চিরদিনের মতো গণতন্ত্রের শিক্ষা দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, বিএনপিকে দুই দুই বার শিক্ষা দেয়া হয়েছে। তারপরও যদি শিক্ষা না পেয়ে থাকে, ১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ তাদের চিরদিনের মতো গণতন্ত্রের শিক্ষা দিয়ে দেবে।
বৃহস্পতিবার বিকালে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যা করার উদ্দেশ্যে আন্দোলনের নামে বিএনপি ৫ জানুয়ারি গণহত্যা চালিয়েছিল। সেই পরিস্থিতি অত্যন্ত যোগ্যতার সঙ্গে মোকাবিলা করে শেখ হাসিনা দেশকে রক্ষা করেছিলেন।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করবে জানিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, আমরা আশা করি, রাষ্ট্রপতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।
বিএনপিকে উদ্দেশ করে রাজ্জাক বলেন, আমরা আশা করি, বিএনপি আর সন্ত্রাসের পথে যাবে না, নাশকতার পথে যাবে না। যদি যায়, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন (পল্টু), সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, সাংসদ শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি আবু মোহাম্মদ মান্নাফী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D