২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
সিলেট মহা নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় বৃহস্পতিবার সকালে একজন স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের
শিকার হয়েছেন।
সিলেট সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মিসেস পারভিন রহমান তার বালুচরের বাসা থেকে সিএনজি অটো রিকশা যোগে পর্ব শাহী ঈদগাহ হয়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। অটোরিকসাটি সিলেট শিল্পকলা একাডেমি সংলগ্ন আসা মাত্র সকাল সাড়ে দশটার দিকে মোটর সাইকেলে আসা দুই ছিনতাইকারী তার অটোরিকসার গতিরোধ করে মুহুর্তে শিক্ষিকার গলায় ছুরি চেপে ধরে গলার চেইন ছিনিয়ে নেয়। ঘটনার আকস্মিকতার শিক্ষিকা পারভিন রহমান হতবিহবল হয়ে পড়েন। এসময় তিনি ও গাড়ীর চালক চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনাটি বিমান বন্দর থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছিনতাই’র শিকার শিক্ষিকার জবানবন্দী লিপিবদ্ধ করে নিয়ে যায়।
সা¤প্রতিক কালে শাহী ঈদগাহ ও তৎসংলগ্ন এলাকায় ছিনতাই’র ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D