বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকীর দেশে প্রত্যাবর্তনে সংবর্ধনা

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকীর দেশে প্রত্যাবর্তনে সংবর্ধনা

মোঃ সাহেদ আহমদ : সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ ও জেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকীর দেশে প্রত্যাবর্তনে সংবর্ধনা দেওয়া হয়েছে।



বুধবার দুপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদল।


মেজরটিলার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুর রহমান। সঞ্চালনায় ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দীন।


এ সময় বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম খাদির, সাবেক জেলা বিএনপির সদস্য আবুল খায়ের, সদর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক কামাল আহমদ, সাবেক ছাত্র নেতা ইউসুফ মিয়া, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহির আলী, সদর উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক ইজ্জাত আহমদ, সদর উপজেলা বিএনপির ঋণ বিষয়ক সম্পাদক খছরুজ্জামান খছরু, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য সাহেল আহমদ, সদর উপজেলা যুবদল নেতা আলম আহমদ, সদর উপজেলা যুবদল নেতা স্বপন আহমদ, জেলা ছাত্র দলের সহ সাধারন সম্পাদক রফিকুজ্জামান কাওসার, বিএনপি নেতা মুয়াক্কির আহমদ সিদ্দীকি, সদর উপজেলা যুবদল নেতা হেলাল আহমদ, সদর উপজেলা যুবদল নেতা ইউসুফ মিয়া, সদর উপজেলা যুবদল নেতা জালাল আহমদ, সদর উপজেলা যুবদল নেতা আরিফুর রহমান, সদর উপজেলা যুবদল নেতা লায়েক আহমদ, রাজু আহমদ,রুমন আহমদ, সাগর আহমদ প্রমুখ।


এ ছাড়াও ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট