২১ নং ওয়ার্ড বিএনপি সোনারপাড়া আঞ্চলিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

২১ নং ওয়ার্ড বিএনপি সোনারপাড়া আঞ্চলিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত


সিলেট মহানগর বিএনপির ২১নং ওয়ার্ডের সোনারপাড়া আঞ্চলিক কমিটির আলোচনা সভা ২৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


বিএনপি নেতা সৈয়দ মিনহাজ উদ্দিন মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালি পংকী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।


বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক সুদিপ রঞ্জন সেন বাপ্পু প্রমুখ।


২১ নং ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ২১ নং ওয়ার্ড এর আহবায়ক কমিটির সদস্য সালেক আহমদ, লিলু আহমদ, আলমগীর আহমদ, আব্দুল মালেক সেকু, মোস্তফা কামাল ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম নাচন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস ছামাদ তুহেল। সাবেক যুবদলের আহবায়ক কমিটির সদস্য উমেদুর রহমান উমেদ। আব্দুস ছামাদ মাহফুজ। স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দীন। করুনাময় সিংহা, জাহেদ আহমদ, ২১ নং ওয়ার্ড এর আহবায়ক কমিটির সদস্য শফিক আহমদ বক্তব্য দেন।


সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালি পংকী বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ও দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকার রাজি না হলে রাজপথে দাবি আদায়ের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।


সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ। -বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট