সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ছোট ভাই কবির উদ্দিন খান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

কবির উদ্দিন বলেন, ‘‘ বড় ভাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট