৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একেবারে শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরসঙ্গী দল থেকে বাদ পড়েছেন। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় অযাচিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের এক মাসেরও কম সময় আগে চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য সবাইকে চমকে দেয়।
তাঁর এসব অতিকথনে সবশেষ মাত্রা যুক্ত করেছে ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে’ মন্তব্যটি।বিশেষ করে, দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে এই বক্তব্য কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দেয়।এরই জেরে আজ প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ গেছেন বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্র বলছে, গতকাল রবিবার গভীর রাতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর ভারত না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার আগে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ সম্পর্কে অবগত হয়। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানেও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি ভারত সফর করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D