৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২২
যুক্তরাষ্ট্রের মিশিগানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাক্কাধাক্কি’র ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় হ্যামটামিক শহরের কাবাব হাউজে এ ঘটনা ঘটে। জাতিসংঘ ও হোয়াইট হাউজ করেসপন্ডেট মুশফিকুল ফজল আনসারীর বক্তব্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জাতিসংঘ ও হোয়াইট হাউজ করেসপন্ডেট এবং জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারীর মিশিগান আগমন উপলক্ষে বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের আমন্ত্রণে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে আসেন।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারীর বেশিরভাগ বক্তব্য ছিল সরকারকে নিয়ে সমালোচনা। বাংলাদেশের গণমাধ্যমকে নিয়েও সমালোচনা করে তিনি বক্তব্যে রাখছিলেন। এক পর্যায়ে মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান সরকার বিরোধী বক্তব্য বন্ধ করার জন্য টেবিল চাপড়িয়ে প্রতিবাদ করেন। এতে বিএনপি নেতাকর্মীরা তার ওপর উত্তেজিত হয়ে উঠেন। মিশিগান বিএনপির সহ-সভাপতি সমজিত আলম, মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ সহ বেশ কয়েকজন নেতা ফারুক আহমেদ চানের দিকে তেড়ে যান এবং অনুষ্ঠান থেকে চলে যেতে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে হ্যামটামিক শহরের কাবাব হাউজ থেকে ঐ নেতাকে বের করে দেয়া হয়।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলেমান খান বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেন। মুশফিকুল আনসারীর বক্তব্যের প্রতিবাদ করেন জাসদ ছাত্রলীগের এককালের তুখোড় নেতা আমিনুর রশীদ চৌধুরী। প্রতিবাদ করার কারণে তার সঙ্গেও বিএনপি নেতাকর্মীরা বাকবিতণ্ডায় লিপ্ত হন। অনুষ্ঠানে আওয়ামী লীগের তিন জন নেতা উপস্থিত ছিলেন। হট্টগোলের আগমুহূর্তে অনুষ্ঠান থেকে চলে যান স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়সল চৌধুরী।
প্রেস ক্লাব সভাপতি সাহেদুল হক, জালালাবাদ সোসাইটির সভাপতি এন ইসলাম শামীম, বিএনপি সভাপতি আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, লিটু চৌধুরী, বিয়ানিবাজার সমিতির সভাপতি আজমল হোসেনসহ আরও বেশ কয়েকজন পরিস্থিতি শান্ত করেন।
প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক তার বক্তব্যে বলেন, প্রেসক্লাব সবার সংগঠন। দল নিরপেক্ষ সংগঠন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং যদি কোনো কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকেন প্রেস ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। প্রেসক্লাবের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বিদেশের মাটিতে সাংবাদিকতা করেন। আমরা সবাই সুন্দর বাংলাদেশ চাই।
এদিকে আওয়ামী লীগ নেতার সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখার সময় মিশিগান স্টেট আওয়ামী লীগ ও মিশিগান মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে বৈঠকে বসেছে বলে সূত্র জানিয়েছে।
ধাক্কাধাক্কির ভিডিওঃ মিশিগান এক্সপ্রেস ট্রেন পেজ থেকে নেয়া

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D