২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২
মোঃ সাহেদ আহমদ : সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ৪ জুলাই সোমবার জকিগঞ্জ এবং রোববার দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ,গোলাপগঞ্জ,বিশ্বনাথ,দোয়ারা বাজার, বড়লেখা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ নারী পুরুষের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তৈল, পিয়াজ, রসুন, লবন, মরিচ,হলুদ। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আহŸায়ক কমিটির সদস্য ওয়েছুর রহমান চৌধুরী,সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ, কেন্দ্রীয় আজীবন সদস্য লুৎফুর রহমান, কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমা শাখার সভাপতি সাংবাদিক এম আহমদ আলী ও কেন্দ্রীয় আজীবন সদস্য ও শাখার সাধারণ সম্পাদক এস এম মোজাম্মেল, কেন্দ্রীয় আজীবন সদস্য মোশারফ হোসেন, এম এইচ শাহ জাহান আকন্দসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিকে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে রোববার দক্ষিণ সুরমার সিলামে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমা শাখার সভাপতি সাংবাদিক এম আহমদ আলী ও কেন্দ্রীয় আজীবন সদস্য ও শাখার সাধারণ সম্পাদক এস এম মোজাম্মেল এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন-সিলাম পশ্চিম পাড়া পঞ্চায়েতি গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিবিদ হাজী সিরাজুল ইসলাম, সিলাম কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য ওবায়দুর রহমান বাদশা মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D