সিলেট সীমান্তে ২৪ ভারতীয় গরু আটক

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২

সিলেট সীমান্তে ২৪ ভারতীয় গরু আটক

সিলেটের গোয়াইনঘাটে ২৪টি ভারতীয় গরু আটক করেছেন বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির সদস্যরা। উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বিছনাকান্দি সীমান্তের ভিতরগুল গ্রামে অভিযান চালিয়ে এসব গরু ও একটি নৌকা আটক করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক ছুবেদার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে বিছনাকান্দি সীমান্তের ১২৬২ নং পিলারসংলগ্ন এলাকা ভিতরগুল গ্রাম থেকে নৌকাসহ গরুগুলো আটক করা হয়েছে। গরুগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়।

বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে গরুগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট