৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২
সুরমা নদীর পানি ফের বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি। সুরমা ডাইকের ৮টি ভাঙন দিয়ে নতুন করে পানি প্রবেশ করায় সুরমা নদীর তীরবর্তী গ্রামগুলো এরই মধ্যে তলিয়ে গেছে।
গত কয়েকদিন থেকে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে বানের পানি কমে গেলেও দিঘীরপাড় ও সাতবাঁক ইউনিয়ন ছিল প্লাবিত। কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে ফের উপজেলার ৯টি ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে তৃতীয় দফায় বন্যার আশংকায় পড়েছেন উপজেলার বন্যা কবলিত মানুষ। এরই মধ্যে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
এদিকে, সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত থেকে পানি বাড়তে শুরু করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D