এবার পেশিশক্তি ব্যবহারকারীদের স্বপ্ন সত্যি হবে না

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

এবার পেশিশক্তি ব্যবহারকারীদের স্বপ্ন সত্যি হবে না

নির্বাচনের দিন ভোটারদের আসতে বাধা দিলে সেই ভোট বাতিল করে দেব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, প্রার্থী-ভোটারদের নিরাপত্তা ও প্রচারের সুযোগ করে দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, যারা পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এভাবে নির্বাচিত হবার স্বপ্নে দেখে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না।

ইসি বলেন, নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রশাসনের কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি অন্য প্রার্থীকে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া যায় তার প্রার্থিতা বাতিল হবে। পেশিশক্তি ব্যবহার করে বিজয়ী হব, জনগণের সেবা করব এইটা যদি কেউ মনে করে থাকেন- তাহলে অত্যন্ত ভুল করছেন। কারণ এ স্বপ্ন বাস্তবায়ন হবে না।

এর আগে, স্থানীয় সংসদ সদস্য (নোয়াখালী-৬) আয়েশা ফেরদাউসের স্বামী মোহাম্মদ আলীর লোকদের অত্যাচারে প্রার্থীরা প্রচার চালাতে পারছেন না। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি- এসব কারণে কাফনের কাপড় পরে ও বিষ নিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি করে ইসির সামনে অবস্থান নেন প্রার্থীসহ প্রতিনিধিরা। পরে দুপুর পৌনে ১২টার দিকে প্রার্থীদের ছত্রভঙ্গ করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, এটা আপনাদের (সাংবাদিকদের) কাছে প্রথম শুনলাম। আর আমরা কর্মকর্তা পাঠিয়েছিলাম তারাও বলল। আমরা তাদের বলেছি, উনাদের যদি কেউ থাকে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট