৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
মহান একুশের অমর সংগীতের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (২৮ মে) সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটযোগে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান পৌঁছায়। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে তার মরদেহ বাংলাদেশে আসে।
ঢাকায় নামাজে জানাজাসহ আনুষ্ঠানিকতা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার মরদেহ চিরশায়িত করা হবে।
সরকারের পক্ষে তার মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হবে গার্ড অব অনার।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদসহ সমাজের নানা স্তরের মানুষ। বেলা ৩টা পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি পর্বটি চলবে।
বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বিকাল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে গাফফার চৌধুরীর মরদেহবাহী কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন সাংবাদিকরা।
পরে বিকাল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে হবে।
আবদুল গাফ্ফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ২০ মে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
২৩ মে গাফফার চৌধুরীর স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভা আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D