৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
হজের উভয় প্যাকেজের ব্যয় ৫৯ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এতে প্রথম প্যাকেজে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ ও দ্বিতীয় প্যাকেজে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।
বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী বলেন, বাড়তি ৫৯ হাজার টাকা হাজিদের ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এ জন্য তফসিলি ব্যাংক শুক্র এবং শনিবার খোলা থাকবে। সৌদি সরকার মোয়াল্লেম ফি বৃদ্ধি করার কারণে এই খরচ বেড়েছে।
তিনি জানান, বেসরকারি খরচও বেড়েছে ৫৯ হাজার টাকাই। এ ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ হয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।
তবে বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে সেটার ওপর। তাই সর্বোচ্চর নির্দিষ্ট হিসাব নেই বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D