‘রেলমন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত করা ঠিক হয়নি’

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ৮, ২০২২

‘রেলমন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত করা ঠিক হয়নি’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ‘কথিত’ আত্মীয়দের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের না চেনার তথ্য সঠিক। তবে মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করা সমীচীন হয়নি।

রবিবার (৮ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মা দিবস উপলক্ষ্যে গরবিনী মা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক নিয়ে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন করতে।

মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পেছনে দিয়ে আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট