৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মে ৮, ২০২২
বিশ্ব মা দিবস আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববারকে ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়া। যদিও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে নির্দিষ্ট কোনো দিন নেই। তার পরও এ দিনে সন্তানরা নানাভাবে মাকে আনন্দ দেয়ার চেষ্টা করে।
সৃষ্টির আদিলগ্ন থেকে মধুর এ শব্দটি শুধু মমতার নয়, ভালোবাসারও সর্বোচ্চ আধার। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীর প্রাণ ধারণ করা সম্ভব নয়। সন্তানের জন্য মা বিপুল ত্যাগ স্বীকার করেন, অকৃত্রিম ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেন। প্রতিদানে কিছুই চান না। সেই মায়ের জন্যই আজ একটি বিশেষ দিন।
বাংলাদেশে এ দিবসটি ঘটা করে পালন করা না হলেও মাকে নানা উপায়ে সম্মান জানানো হয়। মাকে সালাম, ফোন করে কিংবা এসএমএসের মাধ্যমে দোয়া নেয়া, চকোলেটসহ নানা উপহার দেয়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়ে থাকে। সাধারণত সন্তানরা তাদের মাকে ফুল, কার্ড ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন। মাকে নিয়ে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D