তেঁতুলতলা মাঠ এখন পুলিশের সম্পত্তি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

তেঁতুলতলা মাঠ এখন পুলিশের সম্পত্তি : স্বরাষ্ট্রমন্ত্রী

তেঁতুলতলা মাঠ এটি পরিত্যক্ত সম্পত্তি ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সে কারণে সেখানে থানা নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, কলাবাগানে একটা থানা ভবন অনেক প্রয়োজন। এখন এই জায়গাটা পেয়েছি। মেয়র যদি অন্য একটি জায়গা দেন সেখানে মাঠ হবে। তবে এখানে বরাদ্দ হয়ে গেছে। এটা এখন পুলিশের সম্পত্তি।

বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীরা দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে মন্ত্রী তাদের এ কথা জানান।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি ইকবাল হাবিব, মানবাধিকার কর্মী খুশি কবিরসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, যারা আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা চিন্তা করবো কি করা যায়। বিকল্প জায়গা খুঁজে পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। থানাও মানুষের জন্যই নির্মাণ করা হচ্ছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা থানা নির্মাণের স্থানের বিষয়ে একটি বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছি।

এসময় খুশি কবির বলেন, দেয়াল নির্মাণের কাজ বন্ধের বিষয়ে ডিএমপি কমিশনারকে বলবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট