কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন খোকন-শ্যামল

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন খোকন-শ্যামল

ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন তারা।

সোমবার (২৫ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে খোকন ও শ্যামলের স্থলাভিষিক্ত হন তারা।

এর আগে গত ১২ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মতবিনিময় করেন। সভায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সব নেতাদের সর্বসম্মতিতে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে সকল ক্ষমতা সংগঠনের অভিভাবকের ওপর অর্পণ করেন। পরে তারেক রহমান ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করেন।