গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্তঃ মৃত্যু নেই

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্তঃ মৃত্যু নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬ জনের শরীরে।

ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন।

করোনাভাইরাস নিয়ে শনিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭০৮টি। শনাক্তের হার ০.৫৫ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ১৩১ জন।

এর আগে শুক্রবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে। মৃত্যু হয়নি কারোরই।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট