৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২২
নিউমার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোকান কর্মচারী মুরসালিন নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন তার ভাই নুর মোহাম্মদ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
শুক্রবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম।
ওসি বলেন, নিহত মুরসালিনের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি উল্লেখ করে মামলা দায়ের করেন।
হত্যা মামলায় কেউ গ্রেফতার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাতে মামলাটি দায়ের করা হয়েছে। তদন্ত এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অন্যদিকে, সংঘর্ষে কুরিয়ারকর্মী নাহিদ হাসান নিহতের ঘটনায় তার পরিবারের করা হত্যা মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D