৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২২
বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মফিজ উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সৈয়দ মফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে টিউবওয়েল স্থাপন’সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও অস্বচ্ছল পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
সিলেট সদরে সুবিধাবঞ্চিত পরিবারদের জন্য সৈয়দ মফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে একটি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে। সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের একটি বাড়িতে স্থাপন করে দেয়া এ টিউবওয়েল থেকে স্থানীয় ৮/১০টি সুবিধাবঞ্চিত পরিবার তাদের বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারবে।
টিউবওয়েল স্থাপন করে দেয়ার জন্য অন্যতম উপকারভোগী এলাকাবাসী সৈয়দ মফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ জুনেদ আহমদ’সহ ট্রাস্টের সদস্য ট্রাস্টি লিমা, লিজা ও লিসার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এদিকে স্থাপিত টিউবওয়েল হস্তান্তর উপলক্ষে শনিবার ( ২৩ জুলাই ) বিকালে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা মাওলানা হেলাল উদ্দিন। এ সময় সৈয়দ মফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার, আব্দুল মুকিত, আব্দুস সাহিদ ও রাহাত তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও মরহুমের আত্মার শান্তি কামনা করে নিজাম উদ্দিন জায়গীরদারের বাসভবনে মঙ্গলবার বাদ এশা কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলার বালিংগার, প্রবীণ মুরব্বি, ২০২১ সালের ২৬ জুলাই প্রয়াত সৈয়দ মফিজ উদ্দিন স্মরণে ২০২১ সালের ১লা আগস্ট সৈয়দ মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। প্রতিষ্ঠাকাল থেকে ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সৈয়দ মফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট কাজ করে আসছে। সুবিধাবঞ্চিতদের জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার লক্ষে টিউবওয়েল স্থাপনের প্রকল্পের আওতায় এ টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D