বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক অলিদ তালুকদারের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক অলিদ তালুকদারের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

 ডাক্তার মাজহারুল ইসলাম রিয়াদ


বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশক, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক, ডিইউজে সদস্য, লেখক, কলামিস্ট, বন্ধু মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের আজ শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।


আজ তাঁহার জন্মদিন এরমধ্যে সে গত এক সপ্তাহ যাবত মগবাজার ঢাকা ইনসাফ আল বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন । এখন ও পুরাপুরি সুস্থ হয়ে উঠেন নাই । সকলে নিকট দোয়া চাই মহান আল্লাহ যেন তাহাকে পুরাপুরি সুস্থ দান করুন আমীন ।

তাঁহার জন্ম সিলেটের মৌলভীবাজার জেলা সদর উপজেলার ৪ নম্বর আপার কাগাবলা ইউনিয়নের বৃহত্তর দিনারপুর পরগনার আথানগিরি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ।
তাদের পরিবারের দুটি পরিচয় রয়েছে এলাকায় । – তালুকদার বাড়িও ক্বারি বাড়ি নামে প্রসিদ্ধ ।

অলিদ তালুকদার তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান এর একজন ভাল সৃজনশীল প্রকাশক, তাঁহার মাধ্যমে দেশের প্রখ্যাত ব্যক্তিত্ব ও সুনামধন্য লোকজনের বিভিন্ন ধরনের বই প্রকাশ করেছেন । বিশেষ করে উল্লেখ যোগ্য , দেশের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ও বুদ্ধিজীবী প্রফেসর ডক্টর এমাজউদ্দীন আহমদ , ও দেশের আরেক প্রখ্যাত সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট মাহফুজ উল্লাহ । এছাড়াও আরও অনেকের জ্ঞান সৃজনশীল বই প্রকাশ করেছেন ।

এছাড়াও অলিদ তালুকদার মানবাধিকার সংগঠন অধিকারের আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন । বর্তমানে পাঠক দর্শকদের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল” বাংলা পোস্টের” তিনি ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন । এর সাথে দৈনিক নয়াদেশ পত্রিকার বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত ।

আমি দেশের বাইরে থাকায় সময়ের স্বল্পতার কারণে তাঁহার সম্পর্কে বিস্তারিত লেখা লিখতে পারিনি । শুধু মাত্র আজকে তাঁহার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় হিসেবে প্রবাস জীবন থেকে আমার পক্ষ থেকে এই ছোট্ট পরিসরে শুভেচ্ছা জানাচ্ছি । ইনশাআল্লাহ সময় করে একসময় তাঁহার বিষয়ে বিস্তারিত লেখা পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ।

পরিশেষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁহার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাহাকে দীর্ঘায়ু দান করুন আমীন । এছাড়াও সকলের নিকট তাঁহার জন্য দোয়া চাই ।


লেখকঃ ও শুভেচ্ছান্তেঃ চিকিৎসক হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ _ | মসস্ক সেন্টাল হসপিটাল [ রাশিয়া-]


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট