২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২১
সিলেট বিভাগে সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ জনের।
সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ৮ জন মিলিয়ে এ বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬ জনে। এর মধ্যে কেবল সিলেট জেলায়ই মারা গেছেন ৪৮৪ জন। এছাড়া, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন,মৌলভীবাজারে ৫০ জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৪৮৬৪ জনের।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৮৪ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৪১.০৭ ভাগ। ২৪ ঘন্টায় সুস্থ ২৫২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৭৭১২ জন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D