|
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
সিলেট নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের গত আট মাসে বিভিন্ন যানবাহন ও চালকদের কাছ থেকে প্রায় পৌনে ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ ৫২টি পয়েন্টের মধ্যে ৪০টিতে নিয়মিত দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। যত্রতত্র পার্কিং, প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে নিয়মিত মামলা ও যানবাহন জব্দ করা হচ্ছে।
গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৪ কোটি ৮২ লাখ ৬২ হাজার ২৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদায়কৃত এই অর্থের পুরোটা ইতিমধ্যে সরকারি কোষাগারে (বাংলাদেশ ব্যাংক) জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরের ব্যস্ততম মোড়গুলোতে যানজট নিয়ন্ত্রণ ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের স্বার্থে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D