সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে এই নবজাতকদের জন্ম হয়। এদিকে একসাথে তিন সন্তানের জন্মের খবরে আনন্দে ভাসছে তাদের পরিবার।

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমবাগের বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি ফুটফুটে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

একসাথে তিন সন্তানের জন্ম হওয়া প্রসঙ্গে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা: গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক এই সফল অস্ত্রপ্রচার করেন। তিনি জানান, সাধারণ প্রসবের তুলনায় এটি একটি বিশেষ ও বিরল ঘটনা। নবজাতকদের দেখতে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনরা আসছেন। সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।-বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট