১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ৩, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু কমেছে, তবে শনাক্ত বেড়েছে বলে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় আরো ৬৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৬৪৪ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৩৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনে পৌঁছেছে।
এর আগে রোববার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৬৯ জন মারা গেছেন এবং ১ হাজার ৩৫৯ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৯৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। মোট সুস্থ ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ। মৃত্যুর হার ১.৫২ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ২৮ লাখ ৭১ হাজার ২৬৭ জন।
বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ২ হাজার ৬৯৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ২১ হাজার ৫৯৮ জন এবং মৃত্যু বরণ করেছে ৫ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৩৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৯১০ জন।
ল্যাটিন আমেরিকার এই দেশটিতে করোনা মহামারীর প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে মৃত্যু দেখতে পায় দেশটি।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৫১৭ জন এবং মারা গেছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D