ভারত থেকে আসা যাত্রীদের বেনাপোলে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

ভারত থেকে আসা যাত্রীদের বেনাপোলে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে


ভারতে আটকেপড়া বাংলাদেশীরা দেশে ফিরতে পারছেন। বুধবার দুপুর ১টার মধ্যে যশোরের বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ২০০ বাংলাদেশী। তাদেরকে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

ফেরত আসা যাত্রীরা জানান, চিকিৎসার জন্য তারা ভারতে অবস্থান করছিলেন। লকডাউনের খবর পেয়ে দেশে ফিরতে শুরু করেছেন কলকাতাসহ বিভিন্ন এলাকায় আটকেপড়া যাত্রীরা।

গত সোমবার দেশে ফেরার জন্য বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে ছুটে আসেন প্রায় ৩০০ যাত্রী।

লকডাউনে শর্তানুযায়ী আটকে পড়া যাত্রীদের দেশে ফেরত আসার জন্য কলকাতাস্থ ভারতীয় উপ-দূতাবাস থেকে ছাড়পত্র নিতে হবে।

মঙ্গলবার ছাড়পত্র নিয়ে দেশে ফিরেছেন ৯০ জন বাংলাদেশী। বুধবার বেলা ১টার দিকে আরো ৫০ থেকে ৬০ জন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন।

বাংলাদেশে ফেরত আসা যাত্রীরা জানান, ছাড়পত্র নিতে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসে প্রায় ৭/৮ শ’ পাসপোর্ট যাত্রী অপেক্ষা
করছেন। এদের অধিকাংশ বিভিন্ন ধরনের অপারেশনের এবং ক্যান্সার আক্রান্ত রোগী।

এদিকে বাংলাদেশ থেকে বুধবার ভারতে ফেরত গেছেন পাঁচজন।

শার্শা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তায় দেশে ফেরত আসা যাত্রীদের বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট