১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
দেশের সব কওমি, আবাসিক-অনাবাসিক মাদরাসা বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এতিমখানা খোলা থাকবে।
মঙ্গলবার কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (মাদরাসা) হাবিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে দেশে লকডাউন বহাল রয়েছে।’
‘ইতোপূর্বে সরকার আগামী ২২ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনো খোলা রয়েছে, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।’
নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কওমি মাদরাসাসহ (এতিমখানা ব্যতীত) আবাসিক-অনাবাসিক সব মাদরাসা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হলো। এটি দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D