১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১
এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন।
শনিবার সন্ধ্যায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নির্বাচিতদের মধ্যে নারী শিক্ষার্থী ২,৩৪১ জন ও পুরুষ ২,০০৯ জন।
গত শুক্রবার সারাদেশে একযোগে ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এই পরীক্ষা হয়। এতে অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন। কৃতকার্য হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন।
এদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা মেধা তালিকা অনুযায়ী ১৮টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কৃতকার্য অন্যান্য শিক্ষার্থীরা মেধা তালিকা অনুযায়ী দেশের অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।
ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D