১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
স্বাস্থ্য অধিদপ্তরে হানা দিয়েছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম ও পরিচালক ডা. মিজানুর রহমান। এছাড়া অধিদপ্তরের আরও পাঁচ থেকে সাত জন কর্মকর্তা-কর্মচারী প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
তবে আক্রান্তের সংখ্যা এতো বেশি নয় বলে জানিয়েছেন অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।
শনিবার (২০ মার্চ) তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদফতরের লাইন ডিরেক্টর মিজানুর রহমানসহ চার থেকে পাঁচ জনের আক্রান্তের কথা শুনেছি। তারা সবাই ভালো আছেন, কারও মধ্যে জটিল কোনো লক্ষণ বা উপসর্গ নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D