করোনা ঠেকাতে মাঠে নামছে পুলিশ

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

করোনা ঠেকাতে মাঠে নামছে পুলিশ

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে ২১ মার্চ থেকে পুলিশ প্রশাসন মাঠে নামছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পুলিশের এই কার্যক্রমের স্লোগান- ‘মাস্ক পরা অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ গত মাস পর্যন্ত কম থাকলেও মার্চ থেকে এটি বৃদ্ধি পেয়েছে। আমাদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এ সময় তিনি মানুষকে মাস্ক ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।

দেশবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, করোনার যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট