গাড়ি চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য মাধবপুর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি !

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১

গাড়ি চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য মাধবপুর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি !

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার গোয়েন্দা পুলিশের ঢাকার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের নিকট থেকে ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান ও হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল সংলগ্ন ফার্মেসি ব্যবসায়ী রুবেল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি ক্রয় করে এখানে এনে বিক্রি করছিল। ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার সকালে শহরে অভিযান চালায়। এ সময় সদর হাসপাতলের সামনে মা ফার্মেসির সত্ত¡াধিকারী এএইচ রুবেলকে আটক করে। রুবেল অনন্তপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের পুত্র। তার নিকট থেকে একটি চোরাই প্রাইভেট কার জব্দ করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অন্যতম সহযোগী শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর পুত্র তারেকুল ইসলাম অলির বাসা থেকে আরও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে তারেক পালিয়ে যায়। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে মাধবপুরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ¦ল পাঠানকে আটক করা হয়। তাকে কৃষ্ণনগরে তার বাসা থেকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে মাধবপুর থেকে আরও দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়।