১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৫৪০ জন।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৪৫১ জনের মৃত্যু হলো। এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে।
শনিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৮২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D