৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
দেশজুড়ে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। গত ২৭ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশের মানুষ এই টিকা নিয়েছেন। এর মধ্যে টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৩৬৩ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন (২৮ জানুয়ারি) রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও বিএসএমএমইউতে পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়।
পরবর্তীকালে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন টিকাগ্রহীতার মধ্যে বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে এক লাখ ৩৯ হাজার ৯৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ হাজার ৮২৮ জন, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৩০ হাজার ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ৬৩ হাজার ৬৬৪ জন, রংপুর বিভাগে ৫২ হাজার ২৫৬ জন, খুলনা বিভাগে ৫৯ হাজার ৩৬৯ জন, বরিশাল বিভাগে ২২ হাজার ৬৮১ জন ও সিলেট বিভাগে এক হাজার ৪৭ হাজার ৭২৮ জন টিকা নিয়েছেন।
বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ১১ জন ও সিলেট বিভাগে ১৭ জন রয়েছেন।
এ দিকে, দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমের পঞ্চমদিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) টিকাগ্রহীতার সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যস্থাপনা কেন্দ্রে সর্বমোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা নেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী। পঞ্চম দিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন করেছেন ৮৬ জন।
টিকাগ্রহীতার বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, টিকাগ্রহণকারী দুই লাখ চার হাজার ৫৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন, রাজশাহী বিভাগে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে নয় হাজার ৩৯৭ জন ও সিলেট বিভাগে এক হাজার ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D