দেশে করোনায় আরো ১০ জনের মৃত্যু : নতুন শনাক্ত ৩৮৮

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

দেশে করোনায় আরো ১০ জনের মৃত্যু : নতুন শনাক্ত ৩৮৮

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৩৮৮ জন।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয় মোট মারা গেছেন ৮ হাজার ২৩৯ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৭১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট