৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবে সৃষ্ট পরিস্থিতির মাঝে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত হবে এইচএসসি ও সমমানের ফল। ইতিমধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ দিন সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ফল ঘোষণা করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মহামারির কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, আগামীকাল ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো সময় আমরা ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত। এখন সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।’
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি ফলাফল ঘোষণার তারিখ জানাবেন। ওই কর্মকর্তা আরও বলেন, ‘মন্ত্রণালয় সব প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলে আমরা ফলাফল প্রকাশ করতে পারব।
এ দিকে, গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড থেকে চারটি অতীব জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো-
১. এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফলাফল প্রেরণ করা হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
২. যারা মোবাইল ফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।
৩. টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকেও ফলাফল দেখা যাবে।
৪. সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
অন্যদিকে গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশের জন্য শিক্ষাবোর্ডকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ফল প্রকাশ করতে শিক্ষা বোর্ডের আর কোনো বাধা নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D