আরও ১৫ দিন বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

আরও ১৫ দিন বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও ১৫ দিন বাড়িয়েছে সরকার।

শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদরাসা এই নির্দেশনার বাইরে থাকবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর শিক্ষার্থীদের সুরক্ষায় ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। পরে দফায় দফায় বাড়ানো হয় এই ছুটি।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল সরকার। এরই মাঝে আজ ফের ছুটি বৃদ্ধির ঘোষণা আসলো।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট