৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ লাখ ১৮ হাজার ৪১৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৮৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D