৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
যুক্তরাজ্য থেকে পৃথক ৫টি ফ্লাইটে ১৪ জন যাত্রী দেশে ফিরেছেন। ‘বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে’ এমন নিয়মের সর্বশেষ দিনে দেশে ফিরলেন তারা।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পৃথক ফ্লাইটে দেশে ফিরেন এসব প্রবাসী। এরপর প্রথমে তাদের আশকোনা হজ ক্যাম্পের সরকারি কোয়ারেন্টিন সেন্টারে এবং পরে প্রবাসীদের পছন্দ অনুযায়ী সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এ নিয়ে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিন শতাধিক যুক্তরাজ্য ফেরত যাত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হলো।
শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৯টি ফ্লাইটে মোট চার হাজার ৬৯৩ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্য ফেরতদের ছাড়া বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এ দিকে, শনিবার থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিনের পরিবর্তে চারদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তারা সরকার নির্ধারিত ১৭টি হোটেলের যে কোনোটিতে নিজ খরচে চারদিন কোয়ারেন্টিনে থাকার পর আরটিপিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ আসলে তারা হোম কোয়ারেন্টিনে আরও ১০ দিন থাকবেন। আর পজিটিভ আসলে তাদের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। সেখানে তারা নিজ খরচে চিকিৎসা গ্রহণ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D