৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহে সর্বোচ্চ ১ হাজার ৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৬৬। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৪৩২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D