২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯৯১, মৃত্যু ২০

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯৯১, মৃত্যু ২০

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৯১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন। গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৩৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ১০ লাখ ৭৬ হাজার ১৬২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৭০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট