৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় আট মাস ধরেই বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে চলছে অনলাইনে পাঠদান কার্যক্রম।
সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। সে হিসেবে আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনও ছুটি বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে আগামীকাল ও পরশু সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবারই (১৭ ডিসেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে জানান, ‘ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হবে। সিদ্ধান্ত হলে জানিয়ে দেব।’
এর আগে চলতি সপ্তাহেই ছুটি আরও বাড়বে কিনা জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একাধিক গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রস্তুতি শুরু করা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।’
উপমন্ত্রী আরও বলেন, ‘নতুন করে ছুটি আর বাড়ানো হবে নাকি খোলা হবে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে ছুটি বাড়ানো হতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা হবে।
আগামী ১৯ ডিসেম্বরের আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন মহিবুল হাসান চৌধুরী।
প্রসঙ্গত, মহামারি করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। তবে চলতি মাসে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা নিয়েও তোড়জোড় শুরু হলেও এখনো হল খুলে দেওয়া হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D