১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সারাদেশের উন্নয়ন সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। কাজেই, এ অঞ্চলের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
শনিবার রাতে নগরীর একটি হোটেলে ‘সিলেট অঞ্চলের অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত একটি পর্যালোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসনের বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো: ফয়সলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব এবং শাবিপ্রবি’র ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আহমেদ সায়েম। আলোচনায় অংশ নেন-আলিম ইন্ডাস্ট্রিজের এমডি আলিমুল এহসান চৌধুরী, বারাকা পাওয়ারের এমডি ফাহিম আহমদ চৌধুরী, সিলকো ফার্মাসিউটিক্যালসের এমডি ডা: মো: বদরুল হক রোকন, গোল্ডেন হারভেস্ট ডেইরীর এমডি মঈনুল হক চৌধুরী, এম আহমদ টি কোম্পানীর ডাইরেক্টর (মার্কেটিং) তেহসিন চৌধুরী, কুশিয়ারা ব্রিকস লি: এর এমডি মো: মতিউর রহমান, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিশারিজ লিমিটেড-এর মো: ইমরান হোসেন, মেগাস্টার বাংলাদেশ লিমিটেড-এর বোরহান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি সিলেটে শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এজন্য দেশী-বিদেশী উদ্যোক্তাদের সক্রিয় হতে হবে। তিনি বলেন, সিলেটের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এই মহামারীর মধ্যেও তারা বিপুল রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। সিলেটের নৈসর্গিক সৌন্দর্য্যরে প্রতি আলোকপাত করে শাবি ভিসি বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত অবকাঠামো গড়ে উঠতে হবে। সিলেটের শিক্ষার উন্নয়নেও সকলকে মনোযোগী হবার পরামর্শ দেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D