২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নের মীরারগাঁওয়ে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বিধবা মহিলা গুরুতর আহত হয়েছেন। আহত মহিলা মোছাঃ পিয়ারা বেগম (৬০) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত পিয়ারা বেগমের মেয়ে রুবিনা বেগম বাদী হয়ে শমসপুর গ্রামের মৃত হাজী ইরশাদ আলী ছেলে মোঃ মইনুল ইসলাম (৪৮) ও নজরুল ইসলাম পুতুল (৫০) গং কে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন।
মামলা নং ১৫, তারিখ- ২১-১১-২০২০ইং।
মামলা সূত্রে জানা যায়, মীরারগাঁও গ্রামের মৃত আকরম আলীর স্ত্রী পিয়ারা বেগম নিজ বাড়িতে একা বসবাস করেন। তার একমাত্র মেয়ে বাদী রুবিনা বেগম ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে। পিয়ারা বেগমের বাড়ির উত্তর পাশে বিবাদীদ্বয়ের জমি রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ পিয়ারা বেগমের বাড়ির জায়গা দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে।
গত ১৮/১১/২০১০ইং বুধবার দুপুরে বিবাদী মইনুল ইসলাম ও নজরুল ইসলাম পুতুল গং পিয়ারা বেগমের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এ সময় পিয়ারা ঘর থেকে বের হয়ে বিবাদীকে গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে পিয়ারার মাথা লক্ষ্য করে বারি মারিলে পিয়ারা বাম হাত দিয়ে ফিরালে হাতের আঙ্গুল মারাত্বক কাটা রক্তাক্ত জখম হয়। বিবাদীগণ পিয়ারাকে মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথি মারে। মারপিট করে চলে যাওয়ার সময় তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকী দেয়। অন্যথায় হত্যা করে পিয়ারার লাশ গুম করবে। বিবাদীগণ চলে যাওয়ার পর প্রতিবেশী লোকজন এসে আহত পিয়ারাকে উদ্ধার করে প্রথমে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তার হাতে ৬(ছয়)টি সেলাই দেন।
হামলার খবর শোনে বাদী রুবিনা বেগম বাড়িতে এসে প্রতিবেশির কাছে তার মাকে মারধর করার বিচার চান। এ সংবাদে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে তার উপর হামলা চালিয়ে আহত করে এবং তার মাকে বাড়ি ছাড়ার হুমকী দিয়ে চলে যায়। বাদী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।
গত ২১ নভেম্বর শনিবার বিবাদীদের হামলায় আহত পিয়ারা বেগমের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে প্রচণ্ড ব্যাথা ও ফুলতে থাকলে রুবিনা বেগম তার মাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আলাপকালে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ছাহাবুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D