৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা আর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে শীত অনুভূত হতে শুরু করেছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরে বৃষ্টি হলেও ডিসেম্বরে জেঁকে বসবে শীত।
পূর্বাভাসে বলা হয়, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে। তবে তাপমাত্রা খুব বেশি কমবে না। আর হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, এই সময়ে এই ধরনের হালকা বৃষ্টি হয়ই। প্রতিবছরের মতো এবারও হচ্ছে। এতে আকাশ কোথায় মেঘলা আর কোথাও কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আগামীকাল পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে এই কুয়াশা আর বৃষ্টি হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D